Wednesday, March 14, 2012

প্রযুক্তির অনন্য উপহার, এবার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শ পর্দাযুক্ত মোবাইল ফোন, Technology, unique gift, and touch screen mobile phone for the visually impaired

প্রযুক্তির অনন্য উপহার, এবার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শ পর্দাযুক্ত মোবাইল ফোন, Technology, unique gift, and touch screen mobile phone for the visually impaired


দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শ পর্দাযুক্ত মুঠোফোনে ইচ্ছামতো ক্ষুদে বার্তা লেখার উপযোগী নতুন একটি প্রযুক্তি তৈরি করছেন বিজ্ঞানীরা। জর্জিয়া টেক নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় মুঠোফোনের এ ব্রেইল লিখনপদ্ধতি বাস্তবায়ন কাজের নেতৃত্ব দিচ্ছেন মারিও রোমেরো। রোমেরো জানান, সপ্তাহ দুয়েকের মধ্যেই 'ব্রইলটাচ' নামের নতুন এই অ্যাপটি অবমুক্ত করা সম্ভব হবে। মাত্র ছয় আঙুলের সাহায্যেই এটি পরিচালনা করা যাবে এবং এ জন্য হাত ঘুরানোর প্রয়োজন হবে না বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, যারা ব্রেইল পদ্ধতি জানে আরও তাদের এখানে টাইপ করতে অযথা হাত ঘুরানোর প্রয়োজন হবে না। এতে কী-বোর্ডের মতো ঘিঞ্জি কোনো ডিজাইন নেই। মাত্র ছয়টি কী রয়েছে। এগুলো একই জায়গায় ওপর-নিচ করে সাজানো হয়েছে। ফলে স্বাচ্ছন্দ্যেই দৃষ্টিপ্রতিবন্ধীরা এটি ব্যবহার করতে পারবে।
সুত্র-বাংলাদেশ প্রতিদিন ২৪/০২/২০১২

No comments:

Post a Comment