Wednesday, March 14, 2012

ফেসবুক নির্ভর সাইট, Facebook based websites

ফেসবুক নির্ভর সাইট, Facebook based websites


সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইটগুলোর মধ্যে ফেসবুকের অবস্থান শীর্ষে। এর সঙ্গে পাল্লা দিতে ইতিমধ্যে অবশ্য অনেকগুলো সাইট তৈরি হয়েছে। কিন্তু এর কোনোটিই ফেসবুকের ধারেকাছে নেই। তারপরও থেমে নেই প্রতিনিয়ত সামাজিক যোগাযোগের সাইট তৈরির। তেমনি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকনির্ভরও অনেক সাইট তৈরি করছেন ওয়েব ডেভেলপাররা। ওয়েব প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন, গেমস ছাড়াও ফেসবুকের আইডিয়ানির্ভর অনেক সাইটের দেখা মেলে ইন্টারনেটে। ফেসবুক ব্যবহারকে আরও সহজ এবং মজাদার করতেই এসব ওয়েবসাইট তৈরি হয়। যদিও এসব ওয়েবসাইটের কোনোটাই ফেসবুকের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তবুও ফেসবুক পুঁজি করেই এগুলো তরতর করে এগিয়ে চলেছে। এমনকি অনেক সাইট আবার ফেসবুকের নামও নিজের সঙ্গে জুড়ে নিচ্ছেন।
Howdoifacebook.com
নতুন ফেসবুক ব্যবহারকারীর জন্যই এ সাইটটিতে ফেসবুক বিষয়ে যত প্রশ্ন তার সব উত্তর রয়েছে এখানে। ফেসবুক বিষয়ক সমস্যার সমাধানের জন্যই তৈরি করা হয়েছে www.howdoifacebook.com সাইটটি। ফেসবুকের সমস্যা সমাধানের জন্য যদিও তাদের নিজস্ব Help সেকশন রয়েছে, তবে এ সাইটে সবকিছুরই খুব সহজভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফেসবুক বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর সাইটটিতে পাওয়া যাবে।
Reface.me
শুধুমাত্র ফেসবুকনির্ভর একটি ব্লগ হচ্ছে Reface.me। ফেসবুক স্ট্যাটাস আপডেট, প্রোফাইল, ফেসবুক গ্রুপ ও পেজ, ফটো-ভিডিও, গেমস, অ্যাপ্লিকেশন, ফেসবুকোলজি ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো হয়েছে ব্লগটি। যাতে ব্যবহারকারীরা পাবেন ফেসবুক ব্যবহারের গাইডলাইন এবং ফেসবুক সম্পর্কিত বিভিন্ন টিপস সুবিধাও।
ফেসবুককে নিয়ে বিশ্লেষণধর্মী একটি ওয়েবসাইটww w.allfacebook.com। ফেসবুকের সর্বশেষ খবরা-খবর, ফেসবুক পেজগুলোর মধ্যে কোনগুলোর অবস্থান সবার উপরে, সপ্তাহের সেরা ফেসবুক অ্যাপ্লিকেশন ও গেমসের তালিকা ইত্যাদি নিয়ে সাজানো হয়েছে ওয়েবসাইটটি।
Facemoods.com
স্মাইলি, ইমোটিকনস, অ্যানিমেশন যারা ফেসবুক স্ট্যাটাস, চ্যাট বা ওয়ালে এসব যুক্ত করতে চান তাদের জন্য Facemoods.com। সাইটটি থেকে স্মাইলি কিংবা ইমোটিকনস ব্যবহারের ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে পিসি বা ল্যাপটপে ইনস্টল করলেই কাজ হবে।
Facebookvideodown.com
ফেসবুক ভিডিও ডাউনলোড করার কাজ করেFacebookvideodown.com সাইটটি। পিসিতে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ব্যবহার ছাড়াই সহজেই ডাউনলোডের কাজটি করা যায় সাইটটি থেকে।
Privacydefender.net
ফেসবুকে প্রাইভেসি সেটিং সমাধান দিতেই আছে Privacydefender.net সাইটটি। এ সাইটের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে সহজেই ফেসবুকের প্রাইভেসি সেট করা যায়।  
সু্ত্র-বাংলাদেশ প্রতিদিন ২৩.১০.১১

No comments:

Post a Comment