Google this time By Twitter's, গুগল এবার টুইটারের পথে পা বাড়ালো
Google this time By Twitter's, গুগল এবার টুইটারের পথে পা বাড়ালো
অনলাইন জায়ান্ট গুগলের ব্লগিং
প্লাটফর্ম ব্লগারে শীঘ্রই কান্ট্রি-স্পেসিফিক রিডাইরেকশন চালু করা হচ্ছে। ফলে
ভিজিটর যে দেশ থেকে ব্লগ ভিজিট করবেন, সেই দেশের গুগল ডোমেইনেই ব্লগ দেখা যাবে। অনেকটা টুইটারের সাম্প্রতিক
সমালোচিত দেশভিত্তিক সেন্সরশিপ পদ্ধতির মতোই ভিজিটর কোন দেশ থেকে ভিজিট করছেন তা
জানতে তার আইপি ঠিকানার ওপর নির্ভর করা হবে। কেউ ফ্রান্স থেকে কোনো ব্লগ ভিজিট
করলে সেই ব্লগের ঠিকানার শেষে ফ্রান্সের কান্ট্রি-কোড টপ-লেভেল ডোমেইন, এফআর, স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। গুগল জানিয়েছে, এর ফলে ইন্টারনেটে বাকস্বাধীনতা
অক্ষুণ্ন রেখে দেশ অনুযায়ী অসাংবিধানিক বা সরকারি নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্য নয়
এমন তথ্য সেন্সর করে রাখা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এই পদ্ধতি
কার্যকর হবে বলে জানা গেছে। তবে কেউ যদি এর বাইরে স্বাভাবিকভাবেই সাইট দেখতে চান, তাহলে আগে নো কান্ট্রি রিডাইরেক্ট (google.com/ncr) ঠিকানায় ভিজিট করে নিতে হবে। এতে গুগল
সাময়িকভাবে ব্রাউজারে কিছু কোড ইন্সটল করবে, যার ফলে দেশ অনুযায়ী রিডাইরেকশন বন্ধ থাকবে।
সুত্রঃ-বাংলাদেশ প্রতিদিন ০৫/০২/২০১২
No comments:
Post a Comment